ঢাকাSaturday , 18 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
April 18, 2026 11:14 am
Link Copied!

স্টাফ রিপোর্টার মো আরিফুল ইসলাম

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় এক নারীকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের ধাক্কামারা ক্লাব হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী রূপালী বেগম।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৩০ মার্চ সন্ধ্যায় পাশের বাড়ির রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা তার সীমানার ভেতরে থাকা সুপারি জোর করে নিতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জোর করে টেনে তাদের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়।

রূপালী বেগম বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে তারা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। সেদিন আমি শুধু ঘর থেকে জানতে চেয়েছিলাম, কে আমার দরজা ডাঙ্গা ডাঙ্গী করছেন —এই কথাতেই তারা ক্ষিপ্ত হয়ে টিনের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। পরে তারা পরিকল্পিতভাবে আমাকে মারধর করে।

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে রফিকুলের নাতি সিয়াম আমাকে একাধিকবার হুমকি দেয়। একপর্যায়ে আমি বাইরে বের হলে রফিকুল আমার চুল ধরে ঘরের ভেতরে নিয়ে যান এবং দরজা বন্ধ করে দেন। এরপর পরিবারের অন্য সদস্যরা মিলে আমাকে এলোপাতাড়ি মারধর করে।

তিনি আরও বলেন, আত্মরক্ষার্থে আমি রফিকুলের হাতে কামড় দিলে তিনি ঘর থেকে ছুরি এনে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথায় গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই। বর্তমানে আমি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর উল্টো অভিযুক্তরা আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে সাবুল ও মাসুমের নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ তুলেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কারও কাছে কোনো টাকা চাইনি। আমাদের হেয় প্রতিপন্ন করার জন্যই এমন মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

রূপালী বেগম আরও দাবি করেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি আরঙ্গজেবের মাধ্যমে তার স্বামীর কাছে মীমাংসার নামে ২০ হাজার টাকা দাবি করা হয়। আমরা গরিব মানুষ, এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। টাকা না দিলে নাকি কোনো বিচার হবে না—এমন কথাও বলা হয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST