ঢাকাTuesday , 4 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার।

দেশ চ্যানেল
August 4, 2026 4:00 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নাবিদ্ধ করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই,মুখ সামলান আর তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না। মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর নুতন আন্ডারচর আড়িয়াল খাঁ নদীর তীর প্রতিরক্ষা কাজের কর্মসূচীতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,জুলাই আন্দোলন বাংলাদেশের সকল মানুষের, এমনও মা আছে যার দুটি সন্তান হারিয়েছেন তাদের কষ্ট অনেক,যারা গুম,খুন হয়েছে তাদের কষ্টও অনেক, এদেশের প্রতি তাদের ভালোবাসা আছে আমরা চাই এ সকল পরিবারের প্রতি আমাদেরও ভালোবাসা আছে আমরাও তাদের পাশে থাকতে চাই, জুলাই শহীদ পরিবারের পাশে থাকতে চাই, ১৭ বছরে গুম,খুন হওয়া সকল পরিবারের পাশে থাকতে চাই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে শান্তি এনে দিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান,মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST