ঢাকাTuesday , 4 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালার মেরুং বন বিভাগের উদ্যোগে ৫ হাজার গাছের চারা বিতরণ।

দেশ চ্যানেল
August 4, 2026 4:57 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা মেরুং বন বিভাগের উদ্যোগে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেরুং বন বিভাগের উদ্যোগে ব্যক্তি ও সমিতি পর্যায়ে ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

৪ আগস্ট মঙ্গলবার সকালে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ, রাঙ্গামাটির আওতাধীন দীঘিনালার মেরুং রেঞ্জের আয়োজনে “২০২৫-২০২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় অবক্ষয়িত ভূমি ও বসতভিটায় বনায়নের জন্য এসব চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেরুং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল আমিন, মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জার জাফর উল্লাহ, ফরেস্ট গার্ড মিটন চাকমা, নাজমুল কবিরসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

মেরুং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অবক্ষয়িত ভূমিকে সবুজায়নের লক্ষ্যে ব্যক্তি ও সমিতি পর্যায়ে মোট ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সবুজায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST