ঢাকাTuesday , 11 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জেলার সেরা সার্জেন্ট ভালুকা জোনের মোঃ ইউসুফ মিয়া।

দেশ চ্যানেল
August 11, 2026 12:44 am
Link Copied!

ভালুকা উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে সম্মাননা পেয়েছেন ভালুকা ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মোঃ ইউসুফ মিয়া। কর্মক্ষেত্রে সততা, দক্ষতা, দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।

দীর্ঘদিন পর ময়মনসিংহ জেলায় ট্রাফিক সার্জেন্ট পদে কৃতিত্বপূর্ণ এই সম্মাননা অর্জন করায় জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের সকল সদস্যের মাঝে বিশেষ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

আজ সোমবার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত পুলিশ সুপার (এসপির) সভাপতিত্বে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার হস্তান্তর করা হয়। সভায় উপস্থিত উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ সার্জেন্ট ইউসুফ মিয়ার হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ তুলে দেন।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সার্জেন্ট মোঃ ইউসুফ মিয়া জানান, “যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। ভালুকা ট্রাফিক জোন এলাকায় মহাসড়কে যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা রোধ এবং যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতে আমি ও আমার টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এই অর্জনের পেছনে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সার্বিক সহযোগিতা ছিল। ময়মনসিংহ জেলা পুলিশের এই সম্মাননা আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, ভালুকা ট্রাফিক জোনে যোগদানের পর থেকেই মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে সার্জেন্ট ইউসুফ মিয়া বিশেষ ভূমিকা পালন করে আসছেন। এ অর্জনে বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST