ঢাকাTuesday , 11 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 11, 2026 12:54 am
Link Copied!

সুলাইমান পোদ্দার ষ্টাফ রিপোর্টার (ভোলা)

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগষ্ট) বেলা ১১ টায় তজুমদ্দিন উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে তজুমদ্দিন উপজেলা সম্মালেন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন। আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল লিটন, তজুমদ্দিন রিপোর্টাস ইউনিটির সভাপতি রফিক সাদী,বিএনপির প্রতিনিধি হিসেবে তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মিজান পাটোয়ারী।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

বর্তমান সময়ে একটি মিথ্যা বা বিকৃত তথ্য মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার অন্তরা সরকার আদ্রি, উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল,তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা সুশান্ত দাস, মৎস্য কর্মকর্তা আমির হোসেন, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নুরুন্নবী,যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান,সদস্য রুবেল চক্রবর্তী, ফারুক। রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব, সৈয়দ ইউনুস,তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সুলাইমান পোদ্দার,দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, সদস্য মনির খান, মেহেদী হাসান, মমিন উদ্দিন,তজুমদ্দিন মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তামিম সাদী ও অনন্য পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST