ঢাকাThursday , 13 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ এক নারী আটক।

দেশ চ্যানেল
August 13, 2026 5:57 am
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা থেকে ২৪টি গুইসাপসহ এক নারীকে আটক করেছে বন বিভাগের একটি টহল দল। উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে ১৪টি মৃত অবস্থায় পাওয়া যায়।

বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, চেঙ্গি স্কয়ার এলাকায় বস্তাভর্তি গুইসাপ রাখা হয়েছে, এমন খবর পেয়ে বন বিভাগের একটি টহল দল সেখানে অভিযান চালায়। রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক পাঁচটি বস্তায় তল্লাশি চালানো হয়। পরে সেগুলো থেকে মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া গুইসাপের মধ্যে ১৪টি আগেই মারা গিয়েছিল। বাকি জীবিত গুইসাপগুলো উদ্ধারের পর বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। পরে সেগুলো আলুটিলার গহিন অরণ্যের নিরাপদ স্থানে সংরক্ষণ ও অবমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, উদ্ধার হওয়া গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। আটক নারীর বিরুদ্ধে ‘বনপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়ি বনাঞ্চল থেকে বন্যপ্রাণী শিকার, সংগ্রহ ও পাচার ঠেকাতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। গুইসাপসহ বিভিন্ন বন্যপ্রাণী পাচার ও অবৈধভাবে শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST