ঢাকাThursday , 13 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

১০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই দূর্গা প্রসাদ গ্রামের সরকারি পুকুরের।

দেশ চ্যানেল
August 13, 2026 8:43 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দূর্গা প্রসাদ গ্রামের সরকারি পুকুরে যাওয়ার রাস্তাটি প্রায় ১০ বছরেও কোনো উন্নয়নের মুখ দেখেনি।বর্ষা মৌসুমে কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা, কৃষক এবং বিশেষ করে পুকুরে গোসল করতে যাওয়া নারী ও শিশুরা।স্থানীয়দের অভিযোগ,নির্বাচনের সময় জনপ্রতিনিধি সাবেদ আলী রাস্তাটির দুই পাশে গাইডওয়াল নির্মাণসহ সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি বলে দাবি এলাকাবাসীর।সরকারি পুকুরটির পাশেই রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি ও বিভিন্ন কৃষিকাজের এলাকা। কৃষকদের নিয়মিত এসব স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তাটির বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহন ও কৃষিকাজের সরঞ্জাম নিয়ে চলাচলে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরে গোসল করতে যাওয়ার সময় কাদা ও পিচ্ছিল রাস্তা অতিক্রম করতে হয়। বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিষয়টি অত্যন্ত কষ্টকর। বর্ষাকালে রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে থাকায় পা পিছলে দুর্ঘটনার ঝুঁকিও থাকে।এলাকাবাসীর মতে, রাস্তাটির দুই পাশে গাইডওয়াল নির্মাণ করে স্থায়ীভাবে সংস্কার করা হলে বর্ষাকালে মাটি ধস ও পানি জমে থাকার সমস্যা অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে সরকারি পুকুর, কৃষিজমি ও আশপাশের এলাকার মানুষের চলাচলও সহজ হবে।স্থানীয়রা দ্রুত রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও গাইডওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন। পাশাপাশি নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জনপ্রতিনিধি সাবেদ আলীর কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন তারা।এলাকাবাসীর প্রশ্ন-নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির ১০ বছর পরও কি তাদের অপেক্ষা করতে হবে?কবে বাস্তবে সংস্কার হবে দূর্গা প্রসাদ গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST