ঢাকাFriday , 14 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিলো- এমপি খোকন তালুকদার।

দেশ চ্যানেল
August 14, 2026 6:53 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই যখন আমরা ৩১ দফার কর্মসূচি করি। জমায়েত ইসলামীর আমির বলেছিলেন রাখ তোদের ফ্যামিলি কার্ড আর এখন সংসদে আমরা দেখি সবার আগে তারা ফ্যামিলি কার্ডের জন্য অস্থির হয়ে থাকে। শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগর পালরদী নদীর পাড় নদী ভাঙ্গন রোধে জরুরী নদীর তীর প্রতিরক্ষায় জিও ব্যাগ ফালানোর কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,জামায়াতে ইসলামী তারা মুখে বলে একটা,একটু পরেই প্রধানমন্ত্রীকে একা পেলেই বলেন কবে আমাদের এলাকায় ফ্যামিলি কার্ড দেবেন। জামায়েত ইসলামীর মুখে এক ভিতরে আর এক এসকল প্রতারণা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। সারা বাংলাদেশে বর্তমানে জামায়েত ইসলামী যে সকল কাজ করছে সেগুলো আমরা বলতে চাই না আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে জামায়েত ইসলামীর কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন,কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ,সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST