জেলা প্রতিনিধি নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলায় ধান ভাগাভাগি নিয়ে কৃষককে কুপিয়ে আহত করে পাওয়ার টিলার ভাংচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।
অভিযোগ সুত্রে জানাগেছে এ ঘটনার প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে পাওয়ার টিলালে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি গ্রামে বিলের মধ্যে এই ঘটনা ঘটে।
শুক্রবার (৫ জুন) বিকেলে সরজমিনে গিয়ে পাওয়ার টিলার আগুন ও ভাঙচুরের সত্যতা পাওয়া যায়।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি গ্রামে ধান ভাগাভাগিকে কেন্দ্র করে খান গ্রুপের বাবলু শেখের সাথে মোল্যা গ্রুপের দুলাল শেখের মারামারি ঘটনা ঘটে। তার জেরে শুক্রবার সকালে দুলাল শেখের ভাই আলামিন শেখের পাওয়ার টিলালে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগী আলামিন শেখ বলেন, আমি গরীব মানুষ অনেক কষ্ট করে একটি গাড়ি কিনছি তারা সেই গাড়িটাকে আগুন জ্বালিয়ে দিয়েছে ও ভাঙচুর করেছে আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। এ ঘটনায় আলামিনের দুলাল শেখকে ধারালো অস্ত্র রামদা দিয়ে প্রতিপক্ষের কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। তিনি এখন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রতিপক্ষের নেতা মোঃ শহীদ খানকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় সাংবাদিকদের বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

