মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে চিরকুট লিখে মোসাঃ লাবনী আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে লাশ হাসপাতালে রেখে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নিহত ওই গৃহবধুর পরিবার। পৌর এলাকার গোপালপুর গ্রামে ঘটে এমন ঘটনা। নিহত লাবনী আক্তার পৌর এলাকার গোপালপুর গ্রামের রিফাত ঘরামীর স্ত্রী ও বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। আজ শনিবার গভীররাতে বরিশাল সেবাচীব হাসপাতালে ওই গৃহবধুর মৃত্যু হয়।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামের আব্দুর রব ঘরামীর ছেলে রিফাত ঘরামী ও বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে লাভনী আক্তার একেই স্কুলে পড়ালেখা করতেন। সেখান থেকে তাদের দু’জনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরী হয়। পরে ওই প্রেমিক যুগল উভয় পরিবারের কাউকে না জানিয়ে দু’জন দু’জনকে প্রায় নয় মাস পূর্বে বিয়ে করেন। পরে উভয় পক্ষের পরিবার তাদের এ বিয়ে মেনে নেন। কিন্তু তাদের এ বিয়ে মেনে নেয়ার পর স্বামীর বাড়ীর লোকজন নিহত ওই গৃহবধুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং মোটা অংকের যৌতুক দাবি করেন। বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা নেয়ার জন্য ওই গৃহবধূকে মাঝেমধ্যে মারধর ও চাঁপ প্রয়োগ করতেন স্বামী ও তার পরিবার। । স্বামীর বাড়ির লোকজনের মানসিক ও শারীরিক নির্যাতন সইতে না পেরে ওই গৃহবধূ শুক্রবার দুপুরে বিষ পান করেন। খবর পেয়ে নিহত ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন এসে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল সেবাচীম হাসপাতালে ভর্তি করেন। আজ শনিবার গভীররাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল সেবাচীম হাসপাতালে ওই গৃহবধু মারা যান। এদিকে লাশ হাসপাতালে রেখে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নিহত ওই গৃহবধুর পরিবার।
নিহত ওই গৃহবধুর বোন রাজিয়া সুলতানা কান্না জরিত কণ্ঠে বলেন, তার বোন লাবনী আক্তারের স্বামীর পরিবার তিন লক্ষ টাকা যৌতুক দাবি করেন। তাদের দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় বিভিন্ন সময় তারা লাবনীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। তাই লাবনীর স্বামী পরিবারের নির্যাতন সইতে না পেরে চিঠি লিখে লাবনী আত্মহত্যা করেছে। স্বামী ও তার পরিবারের নামে তারা মামলা করবে।
অভিযুক্ত রিফাত ঘরামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

