ঢাকাTuesday , 9 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Link Copied!

নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহেনুর ইসলাম, হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্ব মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবু তাহের, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সদস্য রাজু, গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হবিবর রহমান, বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান, হরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোবাশ্বের রাশেদীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

সভা শেষে জেলা প্রশাসক উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST