ঢাকাWednesday , 26 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ৫ লাখ ১০ হাজার টাকা নিয়েও আকামা নেই,সৌদিতে বিপাকে প্রবাসী।

দেশ চ্যানেল
August 26, 2026 6:18 pm
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

সৌদি আরবে পাঠানোর নামে ৫ লাখ ১০ হাজার টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী আকামা করে না দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। আকামা না পেয়ে সৌদি আরবে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী প্রবাসী মোঃ মতিউর রহমান। এ ঘটনায় তার স্বজন মোঃ মাহাবুব হোসেন ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,ধামরাইয়ের বাসিন্দা মোঃ মাহাবুব হোসেনের আত্মীয় মোঃ মতিউর রহমানকে সৌদি আরবে পাঠানোর জন্য অভিযুক্তরা দুই বছরের আকামাসহ পাঠানোর প্রতিশ্রুতি দেন। এ প্রতিশ্রুতিতে চুক্তি অনুযায়ী তাদের কাছে ৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি,টাকা নেওয়ার পর প্রায় তিন মাসের মধ্যে মতিউর রহমানকে সৌদি আরবে পাঠানো হলেও সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী তার আকামা করে দেওয়া হয়নি।ফলে বৈধ কাগজপত্র ছাড়াই তিনি সেখানে অবস্থান করছেন বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে খাবার ও দৈনন্দিন খরচ মেটাতেও তাকে দেশে থাকা স্বজনদের কাছ থেকে টাকা নিতে হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়,বিদেশ যাওয়ার জন্য ধারদেনা করে বিপুল পরিমাণ টাকা খরচ করেন মতিউর রহমান। সৌদি আরবে যাওয়ার পর আকামা করে দেওয়ার জন্য অভিযুক্তদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তারা নানা ধরনের তালবাহানা করে সময়ক্ষেপণ করছেন। এতে একদিকে প্রবাসী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, অন্যদিকে পরিবারের ওপর বাড়ছে আর্থিক চাপ।

অভিযোগকারী মোঃ মাহাবুব হোসেন বলেন,চুক্তি অনুযায়ী আকামা করে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পার হলেও তা করা হয়নি।বিষয়টি সমাধানের জন্য বারবার যোগাযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন।

এ ঘটনায় প্রতিশ্রুতি ভঙ্গ,প্রতারণা ও আর্থিক ক্ষতির অভিযোগ এনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।একই সঙ্গে ভুক্তভোগী প্রবাসীকে চুক্তি অনুযায়ী বৈধ আকামা করে দেওয়ারও দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ভাটারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST