মোঃ কামাল উদ্দিন উপজেলা প্রতিনিধি মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে ক্যাসিনো সম্রাট রাফি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে মানববন্ধন এবং পৌর বাস টার্মিনাল থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মাদক ব্যবসায়ী এবং মাদারগঞ্জের ক্যাসিনো সম্রাট,কুখ্যাত সন্ত্রাসী ‘র বিচারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন বজলুর রশিদ সরকার, থানামোড় ব্যবসায়ী ফোরাম নেতা ফারুক আহমেদ, জুয়েল মন্ডল,শাকিল, জাহানারা বেগম সহ অনেকে। বক্তারা মাদক ও ক্যাসিনো সম্রাট রাফি কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

