মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
৩০ আগস্ট রোববার সাক্ষাৎকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পার্বত্য জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক অগ্রগতিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাবে।এ সময় পাহাড়ের সার্বিক পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ রিজিয়ন কমান্ডারকে ধন্যবাদ জানান এবং খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

