মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বগুড়া জেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/এফ এম ইমতিয়াজুল আলম তালুকদার, এস আই মোঃ রবিউল করিম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ পৌরসভাধীন বানাইল গ্রামস্থ শিবগঞ্জ থানা গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালে ৪ তারিখ রাত ০১.০৫ ঘটিকার সময় আমতলীর দিক হতে ঢাকা গামী যাত্রীবাহী বাস রিমি ক্লাসিক পরিবহন, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৫-৯৬৭৮ তল্লাশি করে আসামি- ১। মোঃ বাবু মিয়া (২৩), ২।...
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বগুড়া জেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/এফ এম ইমতিয়াজুল আলম তালুকদার, এস আই মোঃ রবিউল করিম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ পৌরসভাধীন বানাইল গ্রামস্থ শিবগঞ্জ থানা গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালে ৪ তারিখ রাত ০১.০৫ ঘটিকার সময় আমতলীর দিক হতে ঢাকা গামী যাত্রীবাহী বাস রিমি ক্লাসিক পরিবহন, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৫-৯৬৭৮ তল্লাশি করে আসামি-
১। মোঃ বাবু মিয়া (২৩),
২। মোঃ শফিকুল ইসলাম (৩৮), ৩। মোঃ নাজমুল ইসলাম নাইম (১৯) এবং
৪। মোঃ মজনু মিয়া (৩৮) দের হেফাজত হতে মোট ২৫ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়।
তবে, ২ জন আসামি পলাতক রয়েছে।
গ্রেফতারকৃত আসামীগণ ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।