ঢাকাSunday , 28 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল -২ আসনের জামায়েত এমপির ব্যক্তিগত সহকারি (পিএস) বরখাস্ত।

দেশ চ্যানেল
June 28, 2026 5:50 pm
Link Copied!

জেলা  প্রতিনিধি  নড়াইল

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকার দুই জায়গায় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর মেয়ের নাম থাকা নিয়ে সমালোচনার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

রবিবার (২৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। আদেশটি রবিবার (২৮ জুন) থেকে কার্যকর বলে গণ্য হবে।

এর আগে, সংসদ সচিবালয়ের অনুমোদিত ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের একটি তালিকায় সংসদ সদস্যের কন্যার নাম দুই জায়গায় থাকার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরিশেষে উদোর পিন্ডি বোদের ঘাড়ে উঠে গেল!! পানি নীচের দিকে গড়ায়। এটায় ইনসাফ।

আলোচনা-সমালোচনার মাঝেই শনিবার (২৭ জুন)  সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে তালিকা জমা দেওয়ার দায়িত্ব তিনি তার ব্যক্তিগত সহকারীকে দিয়েছিলেন। কিন্তু তার অগোচরে পরিচিত কয়েকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ জন্য তিনি তার ব্যক্তিগত সরকারিকে (পিএস) দায়ী করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST