ঢাকাTuesday , 8 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ন‌ওগাঁর নিয়ামতপুরে বিষপানে তরুণীর মৃত্যু।

দেশ চ্যানেল
September 8, 2026 4:10 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে বিষপানে স্মৃতি কর্ণী (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত স্মৃতি কর্ণী নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর (হিন্দুপাড়া) গ্রামের বাসিন্দা বলে জানা যায়। প্রায় ছয় বছর আগে একই এলাকার মিঠুন কর্ণীর সঙ্গে হিন্দু ধর্মীয় রীতিতে তার বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতি কর্ণীর সঙ্গে তার স্বামীর মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে তিনি অভিমান করে বাড়ির টয়লেট ঘরে চলে যান। পরে স্বজনরা তাকে ডাকাডাকি করলে সে টয়লেট থেকে বের হয়ে আসে এবং গ্যাংরাতে থাকে ও অসুস্থ হয়ে যায়। এ সময় তাকে জিজ্ঞাসা করলে সে বলে গ্যাসবড়ি খেয়েছি ।
পরে স্বজনরা তাকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
এ ঘটনায় সংবাদ পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশ থানায় নিয়ে যান। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রকিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST