ঢাকাWednesday , 9 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নানা কর্মসূচিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

দেশ চ্যানেল
September 9, 2026 12:37 pm
Link Copied!

জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে জেলা বিএনপি কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফিসহ মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST