পিরোজপুরের ভান্ডারিয়ার দৈনিক সমকালের প্রতিনিধি ছগির হোসেন মারা গেছেন।
মোঃ ওয়াজীউল্লাহ, ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি। দৈনিক সমকাল পত্রিকার ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ছগির হোসেন আজ দুপুর ০২:০০ টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিক ছগিরের মৃত্যুতে শোক জানিয়েছেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া পৌর নবনির্বাচিত মেয়র ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ এসহাম হাওলাদার সহ ভান্ডারিয়া উপজেলার সুশীল সমাজ। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মোঃ ছগির হোসেনের গ্রামের বাড়ি ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে। তাঁর মৃত্যুতে ভান্ডারিয়ায় শোকের ছাঁয়া নেমে আসছে।
মোঃ ওয়াজীউল্লাহ, ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি।
দৈনিক সমকাল পত্রিকার ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ছগির হোসেন আজ দুপুর ০২:০০ টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিক ছগিরের মৃত্যুতে শোক জানিয়েছেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া পৌর নবনির্বাচিত মেয়র ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ এসহাম হাওলাদার সহ ভান্ডারিয়া উপজেলার সুশীল সমাজ। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মোঃ ছগির হোসেনের গ্রামের বাড়ি ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে। তাঁর মৃত্যুতে ভান্ডারিয়ায় শোকের ছাঁয়া নেমে আসছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।