ঢাকাMonday , 26 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের সম্মিলিত গ্রাম উদ্যোগ স্বীকৃতি পেল পত্নীতলার জামালপুর গ্রাম।

দেশ চ্যানেল
October 26, 2026 10:04 am
Link Copied!

বিপ্লব সরকার, স্টাফ রিপোর্টার,নওগাঁ

নওগাঁর পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের জামালপুর গ্রামের কমিউনিটি-নেতৃত্বাধীন আবাসন উদ্যোগ অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি। আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত এক আন্তর্জাতিক ফোরামে এই উদ্যোগটিকে আনুষ্ঠানিকভাবে ‘Collective Housing Award’ প্রদান করা হয়।

প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার (POCAA)-এর মাধ্যমে এই উদ্যোগের অভিজ্ঞতা আন্তর্জাতিক পুরস্কারের জন্য জমা দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে ‘Collective Initiatives of the Community’ ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।

একদল অবহেলিত ও ভূমিহীন মানুষের তীব্র আবাসন সংকট মোকাবিলায় জামালপুর গ্রামের বাসিন্দারা দেখিয়েছেন অনন্য এক দৃষ্টান্ত। কোনো ধরনের বড় প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই তারা নিজেদের সম্মিলিত উদ্যোগে: খাস জমিতে ভূমির অধিকার প্রতিষ্ঠা করেছেন,

নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলেছেন, যৌথ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছেন, এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ৪৯টি ভূমিহীন পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা ও ঘর নির্মাণ করেছেন।

ব্যাংককে আয়োজিত এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইয়োসানান ওয়ংসাওয়াত এবং ইউএন-হ্যাবিটাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ। তাদের হাত থেকেই এই আন্তর্জাতিক স্বীকৃতি গ্রহণ করা হয়।

জামালপুরের সাধারণ মানুষের এই অভাবনীয় অর্জন কেবল পত্নীতলা বা নওগাঁ নয়, পুরো বাংলাদেশ এবং ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর জন্য এক বিরাট গৌরবের বিষয়। এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে যে, স্থানীয় মানুষের নেতৃত্ব, দৃঢ় মনোবল, সম্মিলিত উদ্যোগ এবং নিজস্ব ক্ষুদ্র সম্পদের সঠিক ও সদ্ব্যবহারের মাধ্যমে যেকোনো জনপদেই টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত গড়ে তোলা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST