লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ ২৭ অক্টোবর ২০২৬, মংগলবার সারা দেশের ৭টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।
লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান,লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সেবক মন্ডল, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শামীম রেজা ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার।
লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রাম পুলিশ সদস্য এই মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলবে ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আয়োজনে ছিল জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা প্রশাসন, লোহাগড়া। প্রশিক্ষণে গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা ও স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে।

