ঢাকাMonday , 16 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদীদের ইন্দনে নগর ভবনে নাশকতা, নজরুল ইসলাম মঞ্জু।

দেশ চ্যানেল
November 16, 2026 11:47 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী, দুর্বৃত্ত কিংবা ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীর পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাশাপাশি খুলনা সিটি করপোরেশনও পৃথক তদন্ত কমিটি গঠন করবে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে দ্রুত সময়ের মধ্যে এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে।

এদিকে, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত রোববার (১৫ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও ঘটনাকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST