মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১২সেপ্টেম্বর) দুপুর ২ টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে পাতারহাট স্টিমারঘাট (লঞ্চঘাট) এলাকায় এমভি পারিজাত লঞ্চে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ জাকির হোসেন খন্দকার(৪২) পিতাঃ মৃত আব্দুল করিম খন্দকার, সাং - গাজিপুর ৬ নং ওয়ার্ড জগন্নাথপুর, কুমিল্লা সদর ও ফারুক মল্লিক (৩৮) পিতাঃ সমেদ মল্লিক, সাং সালুকা বরিশাল সদর, এবং মোঃ আঃ আজিজ, পিতাঃ মোখলেছুর রহমান। এদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১২সেপ্টেম্বর) দুপুর ২ টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে পাতারহাট স্টিমারঘাট (লঞ্চঘাট) এলাকায় এমভি পারিজাত লঞ্চে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ জাকির হোসেন খন্দকার(৪২) পিতাঃ মৃত আব্দুল করিম খন্দকার, সাং – গাজিপুর ৬ নং ওয়ার্ড জগন্নাথপুর, কুমিল্লা সদর ও ফারুক মল্লিক (৩৮) পিতাঃ সমেদ মল্লিক, সাং সালুকা বরিশাল সদর, এবং মোঃ আঃ আজিজ, পিতাঃ মোখলেছুর রহমান।
এদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে ৩ মাসের সাজা প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।