ঢাকাThursday , 8 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিসংযোগ-ভাংচুরের প্রতিবাদ বাংলাদেশ আইনজীবি ফোরামের।

দেশ চ্যানেল
August 8, 2024 10:50 am
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

ভারতীয় রিপাবলিক বাংলাসহ কয়েকটি গণমাধ্যম আন্তর্জাতিক মহলে ঐতিহাসিক ছাত্র-জনতার জুলাই বিপ্লবকে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের নাম তুলে ধরার নিন্দাসহ অগ্নিসংযোগ-ভাংচুরের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম পঞ্চগড়।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে আইনজীবি সমিতির অফিসে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানান ফোরামটির নেতৃবৃন্দরা।

 

লিখিত বক্তব্যে ফোরামটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আদম সুফি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ এর পর লুটপাট, সহিংসতা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন, ধর্মীয় উপসনালয়ে হামলা, বিচ্ছিন্ন এবং অনাকাঙ্খিত কিছু ঘটনা সারাদেশের ন্যায় পঞ্চগড়েও ঘটেছে। বাংলাদেশকে অস্থিরতা

তৈরীর চেষ্টা করার জন্য একটি মহল কাজ করছে, এর আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

 

কারণ আমরা ইতি মধ্যেই প্রত্যেকটি সংখ্যালঘু পরিবারের সাথে কথা বলেছি, দেখা করেছি, তারা নিজেরাই জানিয়েছে তাদের সাথে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। পঞ্চগড় জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এসব ঘটনার সাথে বিএনপি বা তার কোন অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ কোন ভাবেই জড়িত নয়। অনাকাঙ্খিত এসব ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

 

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল, আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড.মজনুর রহমান, আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড. এমএ বারী, সিনিয়র অ্যাড.এ হাসান প্রধান, অ্যাড.আব্দুল্লাহ আল মামুনসহ সংবাদকর্মীরা উপস্থিত ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST