ঢাকাSaturday , 16 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আলোকিত ঝিনাইদহ ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল স্থাপন

দেশ চ্যানেল
December 16, 2023 3:04 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ

আলোকিত ঝিনাইদহ ফাউন্ডেশন এর উদ্যোগে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ১৫ই ডিসেম্বর (শুক্রবার) সুবিধা বঞ্চিত একটি পরিবারকে টিউবওয়েল দেওয়া হয়েছে। আলোকিত ঝিনাইদহ ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান আহম্মদ আলীর উপস্থিতিতে টিউবওয়েল স্থাপন করা হয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মো: সামাউল হক, যুগ্ম সচিব মো: ফরিদ আহম্মেদ, প্রচার সম্পাদক মো: দবির আলী, উপদেষ্টা মো: পাতা মিয়া।
আলোকিত ঝিনাইদহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহম্মদ আলী বলেন আমরা ঝিনাইদহ জেলার সুবিধা বঞ্চিত মানুষকে চিকিৎসার খরচ প্রদান, ছেলে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রদান, গরীব মেয়ের বিবাহে সহযোগিতা, গরু-ছাগল প্রদান, বৃক্ষ রোপন, রক্তদানসহ নানা ধরনের সহযোগিতা করে থাকি।
তিনি সর্বস্তরের মানুষকে সুবিধা বঞ্চিত ও গরীব মানুষকে সহযোগিতা করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST