আশাশুনির কাদাকাটিতে পানিবন্দি পরিবারের মাঝে ৬ হাজার লিটার পানি বিতরণ।
আশাশুনি প্রতিনিধিঃ অলোক মন্ডল। আশাশুনির কাটাকাটিতে পানিবন্দি পরিবারের মাঝে গত দুই দিনে ৬ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার ও সোমবার দুই দিনে উপজেলার কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি ও যদুয়ারডাঙ্গা গ্রামে পানিবন্দি পরিবারের মাঝে ৬ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পানি বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য জহির উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর মেকানিক মনিরুল ইসলাম, তানভীর হোসেন, খালেদ মেহেমুদ সুজন, স্বেচ্ছাসেবক খায়রুল ইসলাম ও ফারুক হোসেন প্রমুখ। এছাড়া জানা গেছে আজ মঙ্গলবার খেজুয়ার ডাঙ্গা গ্রামে ৩ হাজার লিটার পানি বিতরণ করা হবে।
আশাশুনি প্রতিনিধিঃ অলোক মন্ডল।
আশাশুনির কাটাকাটিতে পানিবন্দি পরিবারের মাঝে গত দুই দিনে ৬ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার ও সোমবার দুই দিনে উপজেলার কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি ও যদুয়ারডাঙ্গা গ্রামে পানিবন্দি পরিবারের মাঝে ৬ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পানি বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য জহির উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর মেকানিক মনিরুল ইসলাম, তানভীর হোসেন, খালেদ মেহেমুদ সুজন, স্বেচ্ছাসেবক খায়রুল ইসলাম ও ফারুক হোসেন প্রমুখ। এছাড়া জানা গেছে আজ মঙ্গলবার খেজুয়ার ডাঙ্গা গ্রামে ৩ হাজার লিটার পানি বিতরণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।