ঢাকাMonday , 25 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ইউপিডিএফের রজতজয়ন্তী উপলক্ষে বাঘাইছড়ির সাজেকে বর্ণাঢ্য শিশু র‌্যালি

দেশ চ্যানেল
December 25, 2023 8:03 am
Link Copied!

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রজতজয়ন্তী (২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার সাজেকে বর্ণাঢ্য শিশু র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ ডিসেম্বর ২০২৩) সকাল ১০টায় ‘অগ্রণী শিশু কিশোর সংঘ, বাঘাইড়ি, রাঙামাটি’ ব্যানারে সাজেক ইউনিয়নের বালুঘাট থেকে বাদক দলের তালে তালে ‘লঙ লিভ ইউপিডিএফ, লঙ লিভ ইউপিডিএফ’ সহ নানা শ্লোগানে ইপিডিএফ’র পতাকা হাতে চার শতাধিক শিশু, কিশোর-কিশোরী এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। এ সময় তারা ছিলেন উচ্ছসিত এবং সবাই পরেছিলেন No Full Autonomy No Rest লেখা সাদা ক্যাপ।

আমরাও একদিন সংগ্রামী সেনানী হতে চাই’ শ্লোগানে আয়োজিত বর্ণাঢ্য শিশু র‌্যালিটি বনানী বনবিহার এলাকা, দ্বপদা, উজোবাজার প্রদক্ষিণ করে উজোবাজার এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে তারা “২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, লঙ লিভ ইউপিডএফ, ইউপিডিএফ জিন্দাবাদ,

ইত্যাদি শ্লোগান দেন এবং ফেস্টুন-প্ল্যাকার্ড প্রদর্শন করেন। র‌্যালিতে অংশগ্রহণকারী শিশু-কিশোর-কিশোরীরা দালালদের বিরুদ্ধেও নানা শ্লোগান দেন।

 

উল্লেখ্য, আগামীকাল ২৬ ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠার রজতজয়ন্তী (২৫তম প্রতিষ্ঠাবার্ষিী)। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় তিন গণতান্ত্রিক সংগঠন পাহাড়ি গণ পরিষদ (পিজিপি), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর যৌথ উদ্যোগে এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মধ্য দিয়ে ইউপিডিএফ গঠিত হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST