ঢাকাWednesday , 27 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ইকোনমিক জোন পরিদর্শনে ভুটানের রাজা 

দেশ চ্যানেল
March 27, 2024 11:56 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারা়ণগঞ্জ

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল(স্পেশাল ইকোনমিক জোন)পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে দিকে ভুটানের রাজা অঞ্চলটিতে পরিদর্শনে আসেন।এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন ভুটানের রাজা।সেখানে বেজা কর্মকর্তারা ভুটানের রাজাকে বাংলাদেশে বিনিয়োগ করলে কি কি সুবিধা ভুটান পাবেন তা তুলে ধরেন।বাংলাদেশ সরকার জাপান ইপিজেডে বিনিয়োগকারীদের কি কি সুবিধা প্রদান করছে সেটি সরজমিনে দেখানো হয় ভুটানের রাজাকে।গ্যাস বিদ্যুৎ টেলিকম ব্যবস্থাপনা সহ সকল সুবিধা এক ছাদের নীচে অর্থাৎ ওয়ানস্টপ সার্ভিস সুবিধার বিষয়টি তুলে ধরা হয়।বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোঃ এ আরাফাত,জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি,জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি,বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েলসিলসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম,ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মাহমুদুল হক,জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ইশতিয়াক আহমেদ,আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আহসান উল্লাহ।বৈঠক শেষে বেজার কর্মকর্তারা ভুটানের রাজাকে অর্থনৈতিক অঞ্চলে সর্বপ্রথম নির্মিত তুরস্কের কোম্পানি সিঙ্গারের নতুন কারখানাটি ঘুরে ঘুরে দেখান।জাপান ইপিজেড ঘুরে এবং সিঙ্গারের কোম্পানিটি দেখে ভুটানের রাজা বেশ খুশি হয়েছেন বলে জানান বেজার চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

তিনি বলেন-ভুটানের সাথে রংপুরের কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল জায়গা বরাদ্দ দেওয়ার জন্য এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।ইপিজেডে ভুটান কি ধরণের ইন্ডাস্ট্রি নির্মাণ করবে সেটি ধারণা নিতেই বাংলাদেশ স্পেশালিস্ট ইকোনমিক জোন যেটি জাপানি ইকোনমিক জোন হিসেবে পরিচিত সেটি পরিদর্শন করেছেন।ভুটানের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। ভুটানের জমির পরিমাণ কম থাকায় তারা বাংলাদেশ বিনিয়োগ করবে।বাংলাদেশ স্পেশালাইজড ইকনোমিক জোন বিনিয়োগের সুযোগ সুবিধা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুটানের রাজা।জাপান ইপিজেডে তুরস্কের বিনিয়োগকৃত সিঙ্গার রেফ্রিজারেটর কোম্পানি ঘুরে দেখেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়ানচুক। সিঙ্গারের ফ্যাক্টরিটি ভিজিট করে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানান সিঙ্গারের পরিচালক হাকান এনটিনিসিক।দুই দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণ পথকে সুগম করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরীর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।উল্লেখ্য-স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা।সফর শেষে তিনি ২৮শে মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন।তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭শে মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবে।এর পূর্বে ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST