দেবাশিষ কুমার দাস উপজেলা প্রতিনিধি পত্নীতলা,নওগাঁ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ নারীদের হাতে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেন ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। শাড়ি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের সাধারণ মানুষের কথা ভাবেন। প্রতিটি উৎসবে তিনি সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। তাঁর এই উপহার আপনাদের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা।

বর্তমান সরকার জনবান্ধব সরকার এবং দেশ গড়ার এই অগ্রযাত্রায় আমরা সবসময় আপনাদের পাশে আছি।” অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার পেয়ে উপস্থিত নারীরা আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

