ঢাকাFriday , 15 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে

দেশ চ্যানেল
December 15, 2023 2:38 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ ফতুল্লায় পদ্মা রেলওয়ে সেতুর নীচে অজ্ঞাত উদ্ধারকৃত যুবকের লাশের পরিচয় মিলেছে।বৃহস্পতিবার(১৪ ই ডিসেম্বর)রাতে ফেইসবুক মিডিয়ায় লাশের ছবি দেখতে পেয়ে নিহতের পরিবার তাকে শনাক্ত করে৷এর পূর্বে গত ১১ ডিসেম্বর(সোমবার)দিবাগত রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের পরিবার সূত্রে জানাযায়-মোঃ রানা(২৬)সে মুন্সিগঞ্জ লৌহজং থানার কনকসার এলাকার মৃত আব্দুল করিমের ছেলে এবং পেশায় একজন ট্রাক হেলপার।নিহত রানা কদমতলী থানার শ্যামপুর মাদবর বাজারে এলাকায় মোখলেস মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।নিহতের মা শাহনাজ বেগম জানান-তার ছেলে রানা ট্রাকের হেলপারি করতো।গত ৭ই ডিসেম্বর(বৃহস্পতিবার)সন্ধ্যায় রানার মোবাইলে ফোন আসলে,ফোন পেয়ে সে ঘর থেকে বের হয়ে গেলে পরবর্তীতে আর ফিরে আসে নাই।পরবর্তীতে তাহার ব্যবহারকৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।তার ছেলে কর্মক্ষেত্রে বাড়িতে না ফিরলে সে মাকে ফোন করে জানাতো।তাহার বড় ছেলে রনি বৃহস্পতিবার(১৪ ই ডিসেম্বর)ফেইসবুকে লাশের ছবি দেখে রানার পরিচয় সনাক্ত করে ফতুল্লা থানায় এসে পুলিশকে বিস্তারিত জানায়।ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর(অফিসার ইনচার্জ)নূরে আজম মিয়া জানান-ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলওয়ে সেতুর নীচে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।লাশ উদ্ধারের ৪ দিনের মাথায় ফেইসবুকে লাশের ছবি দেখে নিহতের পরিচয় সনাক্ত করে থানায় ছুটে আসে৷পরিবারের তথ্য মতে তাকে তার সহযোগিরা হত্যার পর লাশটি উক্ত স্থানে ফেলে দিয়া চলে যায়।লাশের ময়না তদন্তের রিপোর্ট আসলে হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে।ঘটনার ব্যাপারে পুলিশ মাঠে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST