ঢাকাWednesday , 17 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় গণমানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন এমপি শফি

দেশ চ্যানেল
January 17, 2024 12:39 pm
Link Copied!

রাজু আহমেদ সাহান
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি শপথ পরবর্তীতে নিজ এলাকায় গণমানুষের ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হলেন। মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া আগমন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ এক শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবিন্দু সহ সর্বস্তরের জনগণ উপজেলার হাটিকুমরুল গোলচত্বর থেকে এমপি শফি’র আগমন কে স্বাগত জানাতে ৫ শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাসে যোগ দেয়। পরে উল্লাপাড়া পৌরশহরের সরকারি আকবর আলী কলেজ মাঠে হাজারো নেতা-কর্মীকে নিয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মিলন মেলায় যোগ দেন তিনি। সেখানে গণমানুষের ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় অভিভূত হয়ে পড়েন এমপি শফি।

আয়োজিত অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এমপি শফি বলেন, আমি সারা জীবন আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা কঠিন শ্রম ঘাম জড়িয়ে দিনে রাতে অনেক ত্যাগ স্বীকার করে আমাকে ২য় বারের মতো এমপি হিসেবে বিজয়ী করেছেন। আপনাদের কাছে আমি চির ঋণী ও কৃতজ্ঞ। আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত থাকবে। আমি সেবা দিয়ে আপনাদের এই ঋণ কিছুটা হলেও পরিশোধ করতে চাই।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি’র সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ সভাপতি মাহবুব সরোয়ার বকুল, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, আ’লীগ নেতা মোঃ নবী নেওয়াজ খাঁন বিনু, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন সহ আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST