ঢাকাSaturday , 20 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি শফিকুল ইসলাম

দেশ চ্যানেল
January 20, 2024 4:51 am
Link Copied!

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিন্নমূল অসহায় দুঃস্থ মানুষদের মাঝে প্রায় ৫ শতাধিক কম্বল বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য গণমানুষের জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি।
শুক্রবার গভীর রাতে উল্লাপাড়া পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড, মুক্তমঞ্চের সামনে ছিন্নমুল পথ মানুষ, গুলিস্থানের হকার, উল্লাপাড়া রেলস্টেশনে অবস্থানরত দুস্থ সহ বিভিন্ন রাস্তার ধারে অবহেলিত মানুষদেরকে শীত নিবারনের জন্য একটি করে কম্বল গাঁয়ে জড়িয়ে দেন স্থানীয় সাংসদ শফি। এ ছাড়াও তিনি রিক্সা চালক সহ রাস্তার পাশে বসা ছোট ছোট চা-পান বিক্রেতাদের মাঝেও এই কম্বল বিতরণ করেন। কম্বল পেয়ে ছিন্নমূল মানুষগুলো বেজায় খুশি হয়ে জড়িয়ে ধরে দোয়া করেন এই সেবককে।

কম্বল বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মাহবুব সরোয়ার বকুল, আ’লীগ নেতা মোঃ নবী নেওয়াজ খাঁন বিনু, মোঃ রেজাউল করিম জুয়েল, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম সহ এমপি পুত্র আদর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST