ঢাকাSunday , 4 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

এক দফা এক দাবিতে উত্তাল মানিকগঞ্জ! 

দেশ চ্যানেল
August 4, 2024 9:19 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ

দেশব্যাপী ছাত্র আন্দোলনে গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদসহ শিক্ষার্থীদের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে ছাত্রজনতার গণমিছিলে উত্তাল মানিকগঞ্জ।

 

রোববার (৪ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মানিকগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এ সকল বিক্ষোভ মিছিল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মানরা মমতাজ চক্ষু হাসপাতালের সামনে এসে মিলিত হয়।

 

মিছিলে সরকারবিরোধী এবং ১ দফার পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। বিক্ষোভে মহাসড়কে উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা আমার ভাই নিহত কেন? সরকার জবাব দে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়সহ সরকার বিরোধী নানান শ্লোগান দিতে থাকেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

 

এর আগে শনিবার দুপুর থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক ফারুক মাহমুদের একটি বার্তা ভাইরাল হয়।যাতে আজকের আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST