ঢাকাWednesday , 8 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কলস প্রতীকে ভোট চেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর বেগমের গণসংযোগ।

Link Copied!

মুন্না ইসলাম উপজেলা প্রতিনিধি রাজশাহী:

আগামী ২১ মে অনুষ্ঠিত হবে দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন । নির্বাচনকে সামনে রেখে আজ ৮ ই মে ৩নং পানানগর ইউনিয়ন পরিষদের ৮ নং মহিপাড়া ওয়ার্ডে গণসংযোগ করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসা: কোহিনুর বেগম । তিনি বর্তমানে ১ নং ন‌ওপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য । এবার উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিনি । আজ গণসংযোগ করা সময় কোহিনুর বেগম বলেন তিনি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ করে আসছেন । রয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের পদে । তিনি আরো বলেন আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত । আশা করি দূর্গাপুর উপজেলা বাসি আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবেন । আজ ৮ ই মে ২০২৪ সন্ধ্যায় ৩ নং পানানগর ইউনিয়নের মহিপাড়া বাজারে ইউপি সদস্য জনাব হাফিজুর রহমানের অফিস কক্ষে উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করেন । এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান হাফিজ , আলহাজ্ব ডা: মোঃ নাজিম উদ্দিন সরদার, জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST