রাসেল কবির মেহেন্দিগঞ্জ বরিশাল প্রতিনিধি
এবার চোর চক্ররা দখল করে নিল রাত। প্রায় খবর শোনা যায় চুরির ঘটনা।
এসব চুরি হচ্ছে ফিলিম স্টাইলে রাতের আঁধারে সিধ কেটে, বসত ঘরের দরজা ভেঙ্গে, জানালা ভেঙ্গে ও টিনের চাল উপড়ে ফেলে এবং গরু চুরির ঘটনা ও প্রায় শোনা যাচ্ছে নেই কোন প্রতিকার। কাজিরহাট থানা পুলিশ নিয়ে সাধারণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশ্ন। প্রশাসন জনগণের কি উপকারে আসে শুধু মারামারি জমি সংক্রান্ত বিরোধ এগুলোই প্রশাসনের নজরে থাকবে এমন ঘটনা রূপ নিয়েছে কাজিরহাট এলাকার গ্রাম গঞ্জে। এর ওই ধারাবাহিকতায় আবারো চুরি ঘটনা ঘটে গেল
বরিশাল জেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার গভীর রাত্রে সিধ কেটে দুইটি বাড়িতে ঘটনা ঘটে। এলাকা সূত্রে জানা যায়। মাসুদ ভূইয়া ঘর এবং রায়হান শেখের ঘরে পূর্ব কাদিরাবাদ গ গভীর রাতে সিধ কেটে চুরির ঘটনা । মাসুদ ভূইয়া জানান আমার ঘর থেকে নগদ টাকা মোবাইল স্বর্ণালংকার জমির দলিল নিয়ে যায়। এদিকে রায়হান শেখ জানায় তাহার ঘর থেকে নগদ টাকা মোবাইল কাগজপত্র চোরেরা নিয়ে যায়। রায়হান আরো জানান কাজিরহাট থানা আইনশৃঙ্খলার অনেক অবনতি দিন দিন বেড়েই চলছে চুরির ঘটনা। আমরা বর্তমানে নিরাপত্তাহীন। এলাকার সাধারণ মানুষের ভিতরে ব্যাপক চাপা ক্ষোভ। দিন দিন কাজিরহাট থানায় এলাকায় চুরির ঘটনা ঘটে। এলাকাবাসী জানান এই চুরির ঘটনায় প্রশাসনের নেই কোন দৃশ্যমান প্রতিক্রিয়া। মাসুদ ভূইয়া সাংবাদিকদের কে জানান প্রায় রাতে এভাবে এলাকায় চুরির ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। চোর চক্ররা দখল করে নিয়েছে রাত। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি কামনা করে। দ্রুত চিহিত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। অথবা চিহ্নিত চোর চক্রদের দৃষ্টি নজর রাখা হলে এলাকা থেকে চুরির ঘটনা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

