রাসেল কবির// জম কালের আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ৫ম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করেছে দেশ চ্যানেলের। জনপ্রিয় প্রতিষ্ঠান দেশ চ্যানেল হাটি হাটি পা পা করে ৪ বছর পেরিয়ে ৫ম বর্ষে পদার্পণ করেছে ৯ইং ফেব্রুয়ারি রোজ সোমবার। জনপ্রিয় দেশ চ্যানেলের কেক কেটে আরো একটি বছরের নতুন যাত্রা সূচনা হয়। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা প্রেসক্লাবে বিকাল পাঁচ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ চ্যানেলের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মো:রাসেল কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক শাহেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সজীব কবির খান। সাংবাদিক সাইফুল ইসলাম। সাংবাদিক বাকি উল্লাহ খান। সাংবাদিক তামিম হোসেন সজীব। সাংবাদিক মোসা: মনি। সাংবাদিক জুনায়েদ হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।জনপ্রিয় প্রতিষ্ঠান দেশ চ্যালেনের সম্পাদক ও প্রকাশক মো:তুহিন হোসেনকে কাজিরহাট থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

