ঢাকাSaturday , 20 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বিষাক্ত সাপের ছোবলে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

দেশ চ্যানেল
April 20, 2024 3:07 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে মাটির গর্তের মধ্যে থেকে মাছরাঙ্গা পাখির ছানা ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আবু হুজাইফা (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে। নিহত আবু হুমাইদ পৌর এলাকার চরবিভাগদী গ্রামের ইতালি প্রবাসী শওকত বেপারীর এক মাত্র শিশুপুত্র ওচরবিভাগদী ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। আজ শনিবার বিকালে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানাগেছে, মাদ্রাসা ছাত্র আবু হুমাইদ মাছরাঙ্গা পাখির ছানা ধরার জন্য তার বাড়ির পাশের পুকুর পাড়ের একটি মাটির গর্তের মধ্যে হাত প্রবেশ করায়। এ সময় গর্তের মধ্যে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতের উপর বেশ কয়েকটি ছোবল মারে। এতে করে আবু হুমাইদ গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। বাড়ির লোকজন পরে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের চাচা লিয়াকত বেপারী জানান, আবু হুমাইদ পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে। বিষটি খুবই কষ্ট দায়ক।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার মামুন জানান, মাদ্রাসা ছাত্রের মারা যাওয়ার বিষয়টি আমরা পরে জানতে পেরেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST