মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হয়েছে সে আত্মহত্যা করেছে। নিহত যুবকের নাম চয়নমন্ডল(২০)। সে উপজেলার শিকারমঙ্গল ই্উনিয়নের চরফতে বাহাদুর হরিকান্দি গ্রামের কার্তিক মন্ডলের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়,গত রাতে চয়ন নিজের পড়ার রুমে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকাল সাড়ে আটটার দিকে নিহত চয়নের মা চঞ্চলা রানী মন্ডল তাকে অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের টিনের ছিদ্র দিয়ে চয়নকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে শাবল দিয়ে দরজা ভেঙ্গে রশি কেটে চয়নকে...
মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হয়েছে সে আত্মহত্যা করেছে।
নিহত যুবকের নাম চয়নমন্ডল(২০)। সে উপজেলার শিকারমঙ্গল ই্উনিয়নের চরফতে বাহাদুর হরিকান্দি গ্রামের কার্তিক মন্ডলের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়,গত রাতে চয়ন নিজের পড়ার রুমে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকাল সাড়ে আটটার দিকে নিহত চয়নের মা চঞ্চলা রানী মন্ডল তাকে অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের টিনের ছিদ্র দিয়ে চয়নকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে শাবল দিয়ে দরজা ভেঙ্গে রশি কেটে চয়নকে নিচে নামান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেন।
নিহত চয়নের বাম হাতের কব্জিতে কাটা খত চিহ্ন রয়েছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই শুভংকর জানান, ঘটনা স্থল থেকে নিহতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।