ঢাকাThursday , 4 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ঈদ মার্কেটে উপচে পড়া ভীড়

দেশ চ্যানেল
April 4, 2024 4:23 pm
Link Copied!

মোঃ মামুনুর রশিদ, কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি,,

দেখতে দেখতে তেইশ রোজা চলে গেল। আর কয়েকদিন পর আনন্দ উৎসব মূখর পরিবেশ অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি। ধনী গরীব যার যার সাধ্যমত ঈদে চাই পরিবারের ছোট—বড় সবার জন্য চাই নতুন পোষাক, সেন্ডেল ও নতুন জুতা ।দোকানীরা ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে সাজিয়ে রেখেছে দেশী —বিদেশী নানা বাহারী রঙের জামা কাপড়।পরিবার পরিজন নিয়ে আসা দোকানগুলোতে ক্রেতাদের ভীড়ে ব্যস্ত সময় পার করছেন কাপড় ব্যবসায়ীরা।এদিকে চাকুরীজীবিরা বেতন —বোনাস পেয়ে গ্রামের বাড়িতে ঈদ আনন্দের জন্য পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করছে।

বুধবার সরেজমিনে দেখা যায়,কুড়িগ্রাম কাপড় মার্কেট এন আর প্লাজা,সুলভ বস্ত্রালয়,হাসান ট্রেডিং,কুড়িগ্রাম সুপার মার্কেট সহ ফুট পাতের কাপড়,জুতা,কসমেটিকস দোকানগুলোতে শিশুসহ সব বয়সী মহিলা পুরুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।এছাড়াও নছর উদ্দিন মার্কেটের দোকান গুলোতেও মধ্যবিত্ত ক্রেতাদের ভীড় করছে। কারণ এই মার্কেটে জামা ,প্যান্টের দাম বড় দোকানের চেয়ে অনেক কম।

নছর উদ্দিান মার্কেটে প্যান্ট ক্রয় করতে আসা পৌর এলাকার গুয়াতি পাড়ার সপ্তম শ্রেণীর মেহেদী ইসলাম সিয়াম জানান, আমি বাবার সাথে প্যান্ট কেনার জন্য বড় মার্কেটে যাই কিন্তু প্যান্টের অনেক দাম চায়। তাই এই মার্কেটে থেকে একটি প্যান্টের দাম দিয়ে দুটি প্যান্ট কিনলাম।

নিউ সুলভ বস্ত্রলায়য়ের মালিক গিয়াস খান বলেন,আমাদে এখানে সব ভালো উন্নতমানের কাপড়। যে দামে বিক্রি করছি তাতেও তেমন কোন লাভ হয়না। আমাদের দোকানের কর্মচারী ও ডেকোরেশনের খরচ অনেক বেশী। রমজান মাসে বাইশ রোজা পর্যন্ত কেনাবেচা হয়নি। শেষ সময় এসে একটু বিক্রি বেড়েছে।আশাকরি চাঁদনী রাত পর্যন্ত ভালো ব্যবসা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST