ঢাকাFriday , 28 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কৃষ্ণপুরে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ।

দেশ চ্যানেল
June 28, 2024 4:41 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

মানিককগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়নের ৮৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে জনপ্রতি ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিমের পক্ষ থেকে কৃষকদের হাতে সার ও ধানবীজ তুলে দেন ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ শাহীনুর রহমান ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,মোঃ মোশারফ হোসেন ও প্রকাশ চন্দ্র সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য সাখাওয়াত হোসেন,লোকমান হাদী সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পাপিয়া সুলতানা,মালেকা বেগম ও আসমা বেগম ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST