ঢাকাWednesday , 10 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লোহাগড়ায় বাটুর নেতৃত্বে আনন্দ মিছিল ।

দেশ চ্যানেল
July 10, 2024 2:44 pm
Link Copied!

জেলা প্রতিনিধি:নড়াইল

কেন্দ্রীয় যুব দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে

নড়াইল জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ও লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটুলের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগড়া সি এন্ড বি চৌরাস্তা মোড় এলাকা থেকে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি এন্ড বি চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়। নড়াইল জেলা যুবদলের ব্যানারে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস. এম শাহীন বিপ্লব, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান, লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: রহমান মোল্যা, পৌর যুবদলের সদস্য সচিব মো: হেলাল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লাক্সমি সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুস্তাহিদুর রহমান আমিন, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য উজ্জ্বল কাজী, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য নজরুল ফকির, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য নাজমুল হুদা, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য উকিল সরদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম রাব্বী, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলাম, ছাত্রনেতা ইব্রাহীম মোল্যাসহ জেলা ও উপজেলা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার ৯ জুলাই বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়নের নাম উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST