ঢাকাTuesday , 16 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।

দেশ চ্যানেল
July 16, 2024 1:55 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাকরিতে কোঠা প্রথা সংস্কারের দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ই জুলাই) কোঠা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শান্তিপুর্ন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটচাঁদপুর বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় শহরের মেইন বাস ষ্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুনে নানা লেখায় কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা নানা শ্লোগানে হামলাকারীদের হুঁশিয়ার করেন। বিক্ষোভটি শহরের বলুহর ষ্ট্যান্ড ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বলেন, কোনো বাঁধা আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবে না। এছাও আমাদের দাবি না মানলে ও আমাদের শান্তি সমাবেশে বাঁধা দিলে কঠোর কর্মসূচি ঘোষনা করা বলে জানান তারা।

আন্দোলনে কোটচাঁদপুর সরকারি মোশারফ হোসেন কলেজ, পৌর কলেজ, এস ডি ডিগ্রী কলেজ, তালশার কলেজসহ কোটচাঁদপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST