ঢাকাWednesday , 10 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে ৫২তম বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
January 10, 2024 2:43 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫২তম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১০জানুয়ারী (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা চেয়ারম্যান শরীফুন্নেছা মিকির সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আরও উপস্থিত উপজেলা শিক্ষা অফিসার অশোক কুমার ঘোষ, উপজেলা শিক্ষা সুপারভাইজার মোঃ ফারুক আহমেদ । এছাড়াও উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান এবং সহকারী ক্রিয়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ সভায় ক্রিয়া প্রতিযোগিতার সিডিউল নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সকল স্কুলে ১৫ই জানুয়ারীর মধ্যে সকল খেলা শেষ করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ তারিখের মধ্যে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের তালিকা উপজেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬,১৭,১৮ই জানুয়ারী খেলা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত প্রতিযোগীতা চলবে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপজেলা পর্যায়ে ১ জন অংশ গ্রহণ করতে পারবে।
১৪ জানুয়ারীর (রবিবার)মধ্যে উপজেলা শিক্ষা অফিসে অংশ গ্রহণকারীদের তালিকা প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়। ক্রিয়া প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে ছেলেদের ২ টি গ্রুপ ও মেয়েদের ২ টি করে গ্রুপ অংশ গ্রহণ করবে।
এ সভায় উপজেলা চেয়ারম্যান শরীফুন্নেছা মিকি বলেন প্রতি বছর শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা করা হয়। ক্রিয়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে মানষিক বিকাশ ঘটে। তাই সকল শিক্ষকদের ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দর আয়োজনের মাধ্যমে বাস্তবায়ন করার আহবান জানান।
শেষে উপজেলা শিক্ষা অফিসার অশোক কুমার ঘোষ বাস্তবায়ন কমিটি তৈরি করে দেন। আগামী ১৬ই জানুয়ারী কোটচাঁদপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিযোগিতা শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST