ঢাকাTuesday , 6 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের সাধারণ মানুষের আনন্দ মিছিল, সবাইকে শান্ত থকার আহবান বিএনপির। 

দেশ চ্যানেল
August 6, 2024 4:59 pm
Link Copied!

আবদুর রহিম:

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিভিন্নস্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আ.লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বলে জানা গেছে। এ ছাড়াও বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিলসহ মিষ্টি বিতরণ করে।

 

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করে সাধারণ জনতা ও বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজয় মিছিল বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে চারপাশ। এই আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে অন্যান্য রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনগণ।

এর পূর্বে ৫ আগস্ট সোমবার বিজয় মিছিল থেকে উপজেলা চত্বরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বাড়িতেও ভাঙচুর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

উপজেলার বসুরহাট বাজারে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জড়ো হয়ে ভিন্ন ভিন্ন আনন্দ মিছিল বের করে। বসুরহাট বাজারের মিছিলটি বাজারের বিভিন্ন গলি পদক্ষিণ করে মিছিলটি জিরো পয়েন্ট এর সামনে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST