ঢাকাSaturday , 6 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ক্লিন সিটির উদ্যোগে মানিকগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

দেশ চ্যানেল
April 6, 2024 10:54 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

‘ক্লিন সিটি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দুই শতাধিক তরুণ ও যুবক মিলে রাস্তা ও ব্রিজের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান চালায়।

শনিবার (৬ মার্চ) মানিকগঞ্জ শহরের বেউথা ব্রিজ ও ব্রিজ সংলগ্ন রাস্তায় চলে এই পরিচ্ছন্নতা অভিযান।

স্বেচ্ছাসেবীদের অধিকাংশই স্কুল ও কলেজের তরুণ শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেন এলাকার গণ্যমান্য বয়স্করাও। রাস্তা থেকে ময়লা আবর্জনা কুড়িয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয় বলে জানান আয়োজকরা।

কার্যক্রমটির উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোরশেদ আলী সুমন।

ক্লিন সিটির সভাপতি হাসেম আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লালটু বলেন, শুধুমাত্র সড়ক পরিচ্ছন্ন করাই মূল উদ্যেশ্য নয়, বরং সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়াই প্রধান কথা। আশা করছি, সবাই নিজেদের শহর পরিচ্ছন্ন রাখবে।

সহায়তার আশ্বাস দিয়ে মানিকগঞ্জ পৌর মেয়র মোঃ রমজান আলী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ ।ক্লিন সিটির সকল সদস্যদের সাধুবাদ জানাই। আগামীতে এ সংগঠনের সকল কার্যক্রমে আমি ও আমার পৌরসভা পাশে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST