মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার বিকালে খিদিরপুর ইসলামিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন- ২০০৮ সালের সংসদ নির্বাচনের সময় যখন খিদিরপুরে প্রচারণায় এসেছিলাম তখন জলাবদ্ধতা দেখেছি,নির্বাচনের পরে এসেছি জলাবদ্ধতা দেখেছি,যখন সংসদ সদস্য ছিলাম না তখনও জলাবদ্ধতা দেখেছি।খিদিরপুর যখন আসি তখনি জলাবদ্ধতা থাকে,আজও আসলাম দেখি জলাবদ্ধতায় খিদিরপুরবাসী।সারা সোনারগাঁ থেকে একটা অভিশাপের মতো এলাকা হয়ে গেছে খিদিরপুরবাসী।এই অভিশাপ থেকে খিদিরপুরবাসীকে মুক্ত করতে হবে।তিনি আরো বলেন-আজকে এবং পূর্বে যতবার আসলাম দেখি খিদিরপুরে একটা রাস্তাও পাকা হয় নাই,সবখানে শুধু কাঁচা রাস্তা।শুধু মেইন রাস্তাটি ২০০৮ ইং সালে আমি এমপি নির্বাচিত হবার পর করে দিয়েছিলাম। রাস্তাটার এখন এই অবস্থা ১০ বছরেও কোন মেরামত হয়নি।সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রশিদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন,আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক আলী হায়দার,উপজেলা প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু,সোনারগাঁ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।

