ঢাকাSunday , 6 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

গর্ভকালীন স্বাস্থ্য পরিচর্যায় তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষনের উদ্ভোধন সেনাবাহিনীর।

দেশ চ্যানেল
September 6, 2026 11:40 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যেগে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর রবিবার সকালে খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমএ) তানজিব ইসলাম অর্ণব আনুষ্ঠানিকভাবে এই্ প্রশিক্ষনের উদ্বোধন করেন। ধারাবাহিকভাবে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারগন এই প্রশিক্ষনে গুরুত্বপুর্ণ দিকনির্দেশনামুলক প্রশিক্ষন প্রদান করবেন।

পানছড়ি আর্মি ক্যাম্পে আয়োজিত প্রশিক্ষনে বিভিন্ন সম্প্রদায়ের ৩৬জন প্রশিক্ষনার্থী তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষনে অংশ নিয়েছেন। সেনাবাহিনীর এমন উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রশিক্ষনার্থীরা।

এ প্রশিক্ষনে মাতৃত্বকালীন স্বাস্থ্য, বাচ্চা জন্ম দেয়ার পর পরিচর্যা, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে শিক্ষা প্রদান করা হবে। চার থেকে পাঁচজন প্রশিক্ষক প্রত্যেকটি বিষয়ের উপর শিখাবেন। ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ চলবে তিন সপ্তাহ।

খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার তানজিম ইসলাম অর্নব বলেন, বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের উদ্যেগে এই আয়োজন। বিভিন্ন সম্প্রদায়ের ৩৬জন প্রশিক্ষনার্থী তিন সপ্তাহব্যাপী এতে প্রশিক্ষন নিবে। মাতৃত্বকালীন স্বাস্থ্য বাচ্চা জন্ম দেয়ার পর পরিচর্যা, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে শিক্ষা প্রদান করা হবে। চার থেকে পাঁচজন প্রশিক্ষক প্রত্যেকটি বিষয়ের উপর শিখাবেন। আশা রাখছি প্রশিক্ষনার্থীরা আশ-পাশের মানুষের উপকারে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST