ঢাকাTuesday , 27 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চবির সমমনা ক্লাবগুলোর উদ্যোগে “কেমন বিশ্ববিদ্যালয় চাই?” এই মর্মে আলোচনা সভা।

দেশ চ্যানেল
August 27, 2024 5:05 pm
Link Copied!

আবু তালহা রাফি, হাটহাজারী উপজেলা প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমমনা ২৪ টি ক্লাবের প্রতিনিধিদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ক্লাস রিপ্রেজেনটেটিভদের প্রতিনিধিদের মধ্যে “কেমন বিশ্ববিদ্যালয় চাই?” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২১ আগস্ট) বিকেল তিনটায় চট্টগ্রাম নগরীর দৈনিক আজাদী পত্রিকার অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর প্রতিনিধির সাথে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কগণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলে ধরা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে দাবি আদায়ের স্বার্থে সকল সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

উক্ত আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন নিয়োগ, ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধকরণ, আবাসিক হলের সিট বরাদ্দ, সেশনজট নিরসন, শাটল ট্রেনের ভোগান্তি, অটোমেশন সিস্টেম চালু, টিএসসি স্থাপনসহ, আর অনেকগুলো বিষয় উপস্থাপিত হয়।

আলোচনায় উঠে আসে,”নতুন প্রশাসন নিয়োগ হলে শিক্ষার্থীর দাবীগুলা প্রশাসন এর কাছে তুলে ধরে দাবি আদায়ে সবাইকে এগিয়ে আসতে হবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো (৩৫+ ক্লাব) এই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের নিজ নিজ অবস্থান থেকে সমর্থন জানিয়ে এবং বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে একত্রে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে, এবং প্রত্যেকটি ক্লাব প্রতিজ্ঞাবদ্ধ, বিশ্ববিদ্যালয় সংস্কারে তারা তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST