ঢাকাSunday , 26 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশ চ্যানেল
November 26, 2023 10:18 am
Link Copied!

মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-

নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

রবিবার দুপুরে জয়পুরহাট -নওগাঁ, রাজশাহী রোডে কুঠিবাড়ী ব্রিজ এলাকায় এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তানজির আল ওহাবের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব, বিএনপি নেতা হাসান উদ্দিন তুষার সহ দলটির অঙ্গো সংগঠনের নেতা কর্মিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST