ঢাকাMonday , 1 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে জিরো পয়েন্টে স্বতন্ত্র প্রার্থীর প্রতিবাদ সমাবেশ

দেশ চ্যানেল
January 1, 2024 2:47 pm
Link Copied!

মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-

জয়পুরহাট-১ আসনে নৌকার প্রার্থীকে ও প্রার্থীর নেতা-কর্মীদের হুমকি ধামকি ও হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন কাচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা।

সোমবার (১ জানুয়ারি ২৪ ) সন্ধ্যা ৬ টার দিকে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র প্রার্থী আজিজ মোল্লা বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণার মধ্যেই আমার জনপ্রিয় তাই ঈশ্বার্নিত হয়ে নৌকা মার্কার প্রার্থীর কর্মী সমর্থকরা আমাকে ও নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে।গতকাল রবিবার এখানে নৌকা মার্কার কর্মীরা আমাকে নিয়ে যা নয় তাই মিথ্যাচার ও বানোয়াট কথা বলেছেন।আমাকে তারা হুমকি দিয়েছেন।প্রকাশ্যে গালিগালাজ করেছেন। তারা বুঝতে পেরেছেন কাঁচি মার্কায় মানুষের আস্থা আছে,ভোটারগন ব্যাক্তিকে দেখেই ভোটল দিবেন।মার্কার সাথে কোন সম্পর্ক নাই।

তিনি নির্বাচনের পূর্বেই সকল সন্ত্রাসী ও ক্যাডারদের গ্রেফতারের দাবি জানান।

এ সময় জয়পুরহাট পৌর কাউন্সিলর সোহেল, হায়দার হোসেন পলাশসহ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST